ধানমণ্ডিতে পানির ট্যাংকে বিস্ফোরণ, দগ্ধ ৬


14467136_10205257638760248_1429876466_oরাজধানীর ধানমণ্ডিতে পানির রিজার্ভ  ট্যাংক সংস্কারের সময় বিস্ফোরণে নারীসহ ছয়জন দগ্ধ হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১০টার দিকে ৪ নম্বর রোডের ৩৪/এ নম্বর বাড়ির নিচ তলায় এ ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, দগ্ধ আব্দুর রাজ্জাকের (৫০) শরীরের ৩৮ শতাংশ, আরেক রাজ্জাকের (২৩) ২৭ শতাংশ, সাদ্দাম হোসেনের (২৮) ৩০ শতাংশ, মাসুম আলীর (২৪) ৪৯ শতাংশ, শিরীন আক্তারের (২৭) ২০ শতাংশ ও সিকিউরিটি গার্ড আবেদ আলীর শরীরের (৫০) ৩৮ শতাংশ পুড়ে গেছে।  

ডা. পার্থ শংকর পাল আরও জানান, দগ্ধ সবারই শ্বাসনালী কিছুটা পুড়ে যাওয়ায় তারা যে আশঙ্কামুক্ত, এখনই তা বলা যাবে না।
ভাড়াটিয়া ডালিম জানান, ‘বাড়ির মালিক মৃত। তার স্ত্রী সেলিনা হক বাড়িটি দেখাশুনা করেন। সকালে পানির ট্যাংক সংস্কার করার জন্য বৈদ্যুতিক তার দিয়ে বাল্ব টেনে ট্যাংক এর ভেতরে নেওয়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে ছয়জন দগ্ধ হন।

14488794_10205257639520267_842203750_oওই বাড়ির ডাইভার শাহ আলম জানান,  গত তিনদিন ধরে চারজন রাজ মিস্ত্রী ট্যাংক সংস্কারের কাজ করছিলেন। গতকাল মঙ্গলবার ট্যাংক পরিষ্কার করে ময়লা বাইরে ফেলে মুখ বন্ধ করে দেন মিন্ত্রীরা। আজ সকালে তারা কাজ শুরু করলে বৈদ্যুতিক বাল্ব ট্যাংক এর ভেতরে ফেলার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হলে চার রাজ মিস্ত্রীসহ ছয়জন দদ্ধ হন।   

/এআইবি/এআরআর/বিটি/