মুগদায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

লাশ উদ্ধারের প্রতীকী ছবিরাজধানীর মুগদায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম দুলালী (২৮)। স্বামী নান্নু মিয়া (৪৫) ইতালিতে থাকেন। সোমবার বেলা ১২টার দিকে বড় মসজিদ এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বাসাটি কয়েকদিন তালাবদ্ধ থাকার পর ভেতর থেকে প্রচণ্ড গন্ধ ছড়ালে এলাকাবাসি পুলিশে খবর দেয়। পুলিশ বেলা ১২টার দিকে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় দুলালীর অর্ধগলিত লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মুগদা থানার ওসি এনামুল হক বাংলা ট্রিবিউনকে জানান, দুলালীর এক ছেলে ও এক মেয়ে। স্বামী ইতালিতে থাকে। ছেলে-মেয়েকে চারদিন আগে নানার বাড়িতে পাঠানো হয়। এরপরই সম্ভবত গলায় ফাঁস নেন তিনি। তবে বিষয়টি ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ আছে কিনা, প্রাথমিক তদন্তে তা জানা যায়নি বলে জানান ওসি। এ ঘটনায় মুগদা থানায় অপমৃত্যু মামলা করেছেন নিহতের ভাই নয়ন।

/আরজে/এআরএল/

আরও পড়ুন: 

হাসনাত করিমকে নিয়ে এখনও ধন্ধে পুলিশ