মঙ্গলবার মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ইংল্যান্ডের সঙ্গে আমাদের যে সমঝোতা হয়েছিল, সে অনুযায়ী তাদের নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে। বাংলাদেশ ক্রিকেট টিম বা ইংল্যাণ্ড টিমের মাঠে আসা-যাওয়ার সময় ভিভিআইপিদের যেভাবে নিরাপত্তা দেওয়া হয়, সেভাবে নিরাপত্তা দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘দর্শনার্থীরা ১, ৩, ৪ এবং ৫ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারবে। তাদের আর্চওয়ের ভেতর দিয়ে প্রবেশ করতে হবে। এছাড়া বিসিবি ও পুলিশ তাদের তল্লাশি করতে পারবে। ’
ডিএমপি কমিশনার বলেন, ‘কোনও প্রকার দাহ্য পদার্থ ও ছুরি নিয়ে মাঠে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। খেলার আগের দিন সন্ধ্যা থেকে স্টেডিয়ামের সব দোকান বন্ধ থাকবে। ব্যবসায়ীদের লিখিত দিতে হবে যে, তাদের দোকানে কোনও বিস্ফোরক দ্রব্য নেই।’
তিনি আরও বলেন, ‘জাল টিকিট ও বিনা টিকিটে প্রবেশ করতে দেওয়া হবে না। যাদের কাছে মেশিন রিডেবল টিকিট থাকবে, তারাই মাঠে প্রবেশ করতে পারবে। নিরাপত্তা নিশ্চিত করতে স্টেডিয়ামের ভেতরে সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া গোয়েন্দা সংস্থা, সিপি, ডিবি, পুলিশ এবং বিসিবির নিরাপত্তাকর্মীরা এক সঙ্গে দায়িত্ব পালন করবেন।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্টিকার ব্যতীত কোনও গাড়ি স্টেডিয়ামের ভেতর প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানান ডিএমপি কমিশনার।
/এআরআর/এসএনএইচ/ এপিএইচ/