নিহতের বড় ভাই জাকির হোসেন জানান, মালিবাগ মোড়ে ফ্লাইওভারের জেনারেটের আলোতে ওয়াসার পানির লাইনের কাজ করছিলো কামাল। এসময় বিদ্যুতের আলো আরও ভেতরে নিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে রাত সোয়া একটার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া শ্রমিক নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
/এআইবি/এমও/