শিশু ধর্ষণের বিরুদ্ধে মৌন প্রতিবাদ

14962862_10154009483167227_1103770608_n

‘ধর্ষণের রক্তাক্ত থাবা থেকে শিশুদের বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে শিশু ধর্ষণের প্রতিবাদে এক প্রতিবাদী সভার আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় ধানমণ্ডি রবীন্দ্র সরোবরে এই সভা অনুষ্ঠিত হবে।

সেফ উইম্যানের ব্যানারের আয়োজিত এই সভায় সাদা পোশাকে, মুখে লাল কাপড় বেঁধে, মোমবাতি জ্বালিয়ে ধর্ষণের বিরুদ্ধে মৌন প্রতিবাদ জানানো হবে।

বন্ধ হোক শিশু ধর্ষণ, শিশুদের নিরাপত্তা চাই, আমি ক্ষত-বিক্ষত শিশুটির মা, রক্তাক্ত শিশুটি আমার, শিশু নির্যাতনের দ্রুত বিচার চাই, শিশু ধর্ষণের কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে- এমন দাবিগুলোর পক্ষে শতাধিক মা ও সচেতন নারী সমাজ এক হয়ে আয়োজন করেছেন এই মৌন প্রতিবাদ সভাটির।

/এফএএন/