লেগুনার ধাক্কায় যুবক নিহত

সড়ক দুর্ঘটনার প্রতীকি ছবিঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের সামনে একটি লেগুনার ধাক্কায় অজ্ঞাত এক যুবক (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় লেগুনা ও চালককে আটক করা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬ টার দিকে জগন্নাথ হলের সামনে এ ঘটনা ঘটে। শাহবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) কাওসার আলী বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘জগন্নাথ হলের সামনে একটি দ্রুত গতির লেগুনা অজ্ঞাত এই যুবককে ধাক্কা দেয়। পথচারীরা তাকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যুবকের সপরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।’
এ ঘটনায় লেগুনা ও চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
/এআরআর/ এপিএইচ/