মান্নার জামিন স্থগিত

মাহমুদুর রহমান মান্নারাজধানীর গুলশান থানার এক মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। আগামী ২৭ নভেম্বর পর্যন্ত জামিন স্থগিত করে এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলেছেন সর্বোচ্চ আদালত। আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্রকুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
এর আগে গত ১০ নভেম্বর সেনা বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় মান্নাকে জামিন দেন হাইকোর্ট।এরপর জামিন আদেশের স্থগিতাদেশ চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
গতকাল রবিবার চেম্বার বিচারপতি আবেদনটি নিয়মিত বেঞ্চে আজ  (সোমবার) শুনানির জন্য পাঠান। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
বিএনপি নেতা সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিফোন আলাপের দুটি অডিও ক্লিপ প্রকাশের পর ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি মান্নাকে গ্রেফতার করে পুলিশ। এরপর একই বছর ২৪ ফেব্রুয়ারি সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে গুলশান থানায় মান্নার বিরুদ্ধে মামলা হয়।
/ইউআই  /এপিএইচ/
আরও পড়ুন: 
নাভানা টাওয়ারে গ্যাসের চুলায় বিস্ফোরণ, তিন গৃহকর্মী দগ্ধ

আদালত থেকে আসামি লাপাত্তা: দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত