তিনি বলেন, ‘২০১৪ সালে দেশে কোনও নির্বাচন হয়নি। জনগণের ভোটাধিকার জোর করে ছিনিয়ে নেওয়া হয়েছিল। শিগগিরই ২০১৪ সালের নির্বাচন জনগণকে ফিরিয়ে দিতে হবে। কারণ, জনগণ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে।’
সোমবার (১৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘৭ নভেম্বরের তাৎপর্য বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে সরকার দেশ চালাচ্ছে মন্তব্য করে আমির খসরু বলেন, 'জনগণের ভোট দেওয়ার কোনও অধিকার নেই। নেই গণমাধ্যমের স্বাধীনতা। আওয়ামী লীগ ছাড়া বিরোধী মতাদর্শের লোকদের ব্যবসা বাণিজ্যের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।’
অনির্বাচিত সরকার একের পর এক সব অধিকার কেড়ে নিচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির বেপারীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সুকোমল বড়ুয়া, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলবার্ট পি কস্তা, কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাজাহান মিয়া সম্রাট, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈশা প্রমুখ।
/আরএআর/এসটি/ এপিএইচ/