সোমবার (১৯ ডিসেম্বর) রাত দেড়টায় কেরানীগঞ্জের আটিবাজারের বড় মনোহরিয়া নাহার সুপার মার্কেট মোড় থেকে সেলিমকে অস্ত্রসহ আটক করা হয়। র্যাব গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আটককৃত আসামি সেলিমসহ এই চক্রটি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে জড়িত। তারা দীর্ঘদিন ধরে ঢাকা ও আশপাশের এলাকায় বিভিন্ন লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজি ও জমি দখলসহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।
মুফতি মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে যে, ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার আটিবাজারের বড় মনোহরিয়া নাহার সুপার মার্কেট মোড়ে কয়েকজন সন্ত্রাসী অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। এরপর র্যাব-২ এর সদস্যরা সোমবার রাত দেড়টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়।
এদিকে ঘটনাস্থলে ফেলে যাওয়া ব্যাগের ভেতর হতে ইতালির তৈরি আরেকটি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছে,ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অপরজনের নাম মো. মিল্লাত খান (২৫)। তার বাড়িও কেরানীগঞ্জে।
অস্ত্রসহ আটকের ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
আরজে/এপিএইচ/