বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে ১২ ফেব্রুয়ারি থেকে বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত সূচি পরে জানানো হবে।
লিখিত পরীক্ষার জন্য ৮ হাজার ৫২৩ জনকে ৩৭তম বিসিএসে উত্তীর্ণ করা হয়। গত ৩০ সেপ্টেম্বর এই প্রিলিমিনারিতে দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন চাকরিপ্রার্থী অংশ নেন। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো।
/এসএমএ/এমও/