থার্টি ফার্স্ট নাইটে জেএমবি সদস্যরা হামলার পরিকল্পনা করেছিল: মনিরুল





গ্রেফতার পাঁচ জেএমবি সদস্যরাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার হওয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্যরা থার্টি ফার্স্ট নাইটে হামলার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম।





মঙ্গলবার রাতে মিরপুর এলাকা থেকে জেএমবির ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করে সিটিটিসি। পরে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মনিরুল ইসলাম।
মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলো- মো. রিয়াজ ওরফে ইঞ্জিনিয়ার ওরফে রাকিব, মো. আবু বিন সাঈম ওরফে বাপ্পী ওরফে অপু, কাজী আব্দুল্লাহ আল ওসমান ওরফে আহসান, মো. সোহাগ ওরফে চেয়ারম্যান এবং মো. মামুন ওরফে হিমেল। তাদের সবাইকে দারুস সালাম এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসম তাদের কাছ থেকে ৩০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। এদের মধ্যে নেতা রিয়াজ।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, থার্টি ফার্স্ট নাইটে তাদের নাশকতা চালানোর পরিকল্পনা ছিল।’
/আরজে/এসএনএইচ/