সিআইডির অর্গানাইজড ক্রাইম শাখার বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিরাজ সিকদার বাংলাদেশ থেকে নারীদের সৌদি আরব, লেবানন, লিবিয়া, জর্ডানসহ বিভিন্ন দেশে পাচার করতো। অন্তত দেড়শ নারীকে পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাচারের সময় নারীদের নির্যাতন করারও অভিযোগ রয়েছে।
এ বিষয় বুধবার দুপুর দেড়টায় সিআইডি সদর দফতরে বিস্তারিত জানানো হবে বলেও জানান ওই কর্মকর্তা।
আরও পড়ুন-
‘অজ্ঞাত এক ব্যক্তি বাসায় এসে গ্রেনেড বানিয়েছে’
/এআরআর/এফএস/