সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছ। ইউনাইটেড হসপিটালের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্টানটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান ও মেডট্রনিকের পক্ষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ওমরইশরাক। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ক্লিনিকে হার্ট ফেইলিওর রোগীদের উপসর্গ ঝুঁকি, জরুরি অবস্থা ও সর্বোপরি জীবন ব্যবস্থা সম্পর্কে জ্ঞান দেওয়া হবে। ফলে এই সকল রোগী নিত্যদিনের জীবনযাত্রায় সুস্থ থাকার প্রয়াস পাবে। যাদের হার্ট ফেইলিওর হবার ঝুঁকি প্রবল, তাদেরও এই ক্লিনিকে সুচিকিৎসার আওতায় আনা হবে। নিবেদিত চিকিৎসক, নার্স ও কাউন্সেলরের সমন্বয়ে ক্ষয়িষ্ণু হার্ট ফেইলিওর রোগাক্রান্ত এ দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীকে চিকিৎসার আওতায় আনার জন্য ইউনাইটেড হসপিটালের কার্ডিয়াক সেন্টারের এটি একটি উদ্যোগ যাতে বহির্বিভাগে ও ভর্তি রোগীদের উভয়কেই এই চিকিৎসা করা হবে।
/এসএনএইচ/