জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি ২০১৭-১৮ সালের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। ভোট বিরামহীনভাবে চলবে বিকাল ৫টা পর্যন্ত। প্রেসক্লাবে এবারই প্রথম ইলেকট্রনিক পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে।
এর আগে শুক্রবার অনুষ্ঠিত হয় দ্বি-বার্ষিক সাধারণ সভা। জাতীয় প্রেসক্লাব নির্বাচনে সবসময় দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করলেও এবার করছে তিনটি।
জাতীয় প্রেস ক্লাবের নির্বাচনে সাংবাদিকদের শফিক-ফরিদা প্যানেলে প্রার্থীরা হলেন, সভাপতি শফিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলম, সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, যুগ্ম-সম্পাদক মো. আশরাফ আলী ও শাহেদ চৌধুরী এবং কোষাধ্যক্ষ পদে কার্তিক চ্যাটার্জি।
এছাড়া কার্যনির্বাহী ১০টি পদে প্রার্থীরা হলেন, এনায়েত হোসেন খান, কাজী রফিক, কুদ্দুস আফ্রাদ, কল্যাণ সাহা, মোল্লা জালাল, রেজোয়ানুল হক রাজা, শামসুদ্দিন আহমেদ চারু, শ্যামল দত্ত, শাহনাজ বেগম ও হাসান আরেফিন।
আজিজ-গণি পরিষদে প্রার্থীরা হলেন, সভাপতি পদে এম এ আজিজ, সিনিয়র সহ-সভাপতি নূরুল আমিন রোকন, সহ-সভাপতি সদরুল হাসান, সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, যুগ্ম-সম্পাদক নাজমুল আহসান ও ইলিয়াস খান এবং কোষাধ্যক্ষ কাজী রওনাক হোসেন।
১০ জন কার্যনির্বাহী পদে প্রতিদ্বন্দ্বীরা হলেন, বদিউল আলম, বখতিয়ার রানা, হাসান হাফিজ, মাহমুদা চৌধুরী, নূরুল হাসান খান, নির্মল চক্রবর্তী, শামসুল হক দুররানী, মো. সানাউল হক, মাহমুদ হাসান ও মোহাম্মদ মোমিন হোসেন।
এছাড়া সাংবাদিক নেতা আমানুল্লাহ কবির ও খোন্দকার মনিরুল আলমের নেতৃত্বে আরও একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
১০ জন কার্যনির্বাহী সদস্য পদে এ প্যানেলের ৬ জন প্রার্থী হয়েছেন। তারা হলেন- আমানুল্লাহ কবির, খায়রুল আলম বকুল, গালীব হাসান, নূরুল ইসলাম খোকন, এইচএম জালাল আহমেদ ও আবুল কালাম আজাদ।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী।
/আরএআর/এসটি/