সাংবাদিকতায় অদিতি খান্নার প্রায় দুই দশকের অভিজ্ঞতা। তিনি যুক্তরাজ্যে ‘প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া’র সিনিয়র করেসপন্ডেন্ট। এর আগে ছিলেন বিজনেস নিউজ পোর্টাল ইন্ডিয়াইনকর্পোরেটেড ডটকমের এডিটর (ফ্রিল্যান্স)। তিনি ‘দ্য টাইমস’ ও ‘ইন্ডিয়া টুডে’র মতো বিখ্যাত পত্রিকায় কন্ট্রিবিউটর (ফ্রিল্যান্স), লন্ডনের ‘ইস্টার্ন আই’ পত্রিকার সিনিয়র রিপোর্টার, লন্ডনেরই ‘দ্য এশিয়ান এজ’ পত্রিকার ফরেন করেসপন্ডেন্ট এবং ভারতের ‘দ্য এশিয়ান এজ’ পত্রিকায় নিউজ এডিটরের দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছেন।
সাংবাদিকতায় অবদানের জন্য ২০০৭ সালের নভেম্বরে লন্ডন মেয়রের রিপোর্টিং অ্যাসাইলাম প্রেস পুরস্কার পান তিনি।
বাংলা ট্রিবিউনের জন্য যুক্তরাজ্যের পার্লামেন্ট, স্কটল্যান্ড ইয়ার্ডের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ছাড়াও বাংলাদেশ সংক্রান্ত সংবাদের ওপর আলোকপাত ও বিশ্লেষণ করবেন তিনি।
লন্ডনে বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি তানভীর আহমেদ কাজ করবেন অদিতি খান্না’র তত্ত্বাবধানে।
/এএআর/ আপ-এমডিপি/