ডিসিসি মার্কেটে আগুনের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি


আগুন লেগে ধ্বংসস্তূপে পরিণত ডিসিসি মার্কেটগুলশানের ডিসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক বি. জে. আলী আহমদ খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছি। কাল বুধবার থেকে তারা কাজ শুরু করবেন’।
১৫/১৬ ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে না আসার বিষয়ে তিনি বলেন, ‘একটি মার্কেট ধসে পড়েছে, সেখানে ঠিকভাবে পানি দেওয়া যাচ্ছে না। অপর মার্কেটে প্রচুর প্লাস্টিক, ফেব্রিকস ও কসমেটিকস পণ্য রয়েছে। তাই আগুন ছড়িয়ে পড়ছে।’
প্রসঙ্গত, সোমবার রাত আড়াইটায় গুলশানের ডিএনসিসি মার্কেটে  এই আগুনের সূত্রপাত হয়।  আগুন নিয়ন্ত্রণ আনতে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করে। তবে হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি।
এআরআর  /এপিএইচ/
আরও পড়ুন:  

ডিসিসি মার্কেটে কান্না