প্রদর্শনীতে বিশেষ অতিথি সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদলেখাপড়ার পাশাপাশি শিশুদের খাঁচায় পাখি পোষার আহ্বান করলেন জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ। তিনি বলেন, একটি বাড়িতে পোষা পাখি থাকলে শিশুরা খুবই খুশি হয়। পাখি থাকলে তারা টিভির সামনে যায় না, অন্য খেলাধুলায় যায় না। তারা পাখি নিয়েই থাকে, পাখির সঙ্গেই সময় কাটায়।
জাতীয় প্রেসক্লাবে পাখি প্রদর্শনীজাতীয় প্রেসক্লাবের হলরুম মিলনায়তনে বিদেশি পোষা পাখি প্রদর্শনী-২০১৭ উপলক্ষে 'অ্যাগ্রিকালচারাল সোসাইটি অব বাংলাদেশ' আয়োজিত দুদিনব্যাপী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে কাজী ফিরোজ রশীদ বলেন, ‘বিদেশ থেকে আমাদের দেশের যারা শখের বশে পাখি এনে খাচায় পোষেন, তাদের জন্য সরকারের উচিত ট্যাক্স ফ্রি করে দেওয়া। তাহলে আরও বেশি পাখি পুষতে পারবেন তারা।’
উল্লেখ্য, প্রদর্শনীতে ৫০ ধরনের মোট সহস্রাধিক পাখি স্থান পেয়েছে। উল্লেখযোগ্য পাখির মধ্যে রয়েছে, ম্যাকাও, লাভবার্ড, লরি, ফিঞ্চ, ককাটেল ইত্যাদি।
আরএআর/ এপিএইচ/
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর প্রিয় আইভী