বনানীর বহুতল ভবনে আগুন

দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত, উদ্ধার ৫০

বনানীর কামাল আতার্তুক এভিনিউ’র বসতি হরাইজন টাওয়ারের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়, বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ। সোমবার বেলা দুইটা ৪৫ মিনিটে আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুততার সঙ্গে এই আগুন নিয়ন্ত্রণে আনে।
বসতি হরাইজনের এই ভবনেই লাগে আগুনআগুন নিয়ন্ত্রণের পর শাকিল নেওয়াজ সাংবাদিকদের জানান, ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট দ্রুততার সঙ্গে কাজ করে দক্ষতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ভবনের ভেতরে আটকে পড়া ৫০ জনকেও উদ্ধার করা হয়।

তিনি জানান, আগুন ভবনের দ্বিতীয় তলায় লাগে। তবে এ আগুন ওপরের দিকে ছড়ায়নি, তবে ধোঁয়া ওপরের দিকে ছাড়ায়।

স্কাই লিফট ব্যবহার করে নামিয়ে আনা হচ্ছে আটকে পড়াদেরভবনে ভেন্টিলেশন না থাকায় ধোঁয়া ছড়ায়ে পড়ে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ধোঁয়া সিঁড়ি দিয়ে ওপরে চলে যায়। তখন ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে ভবনের ভেতরে থাকা লোকদের ওপরে চলে যেতে বলেন। পরবর্তীতে স্কাই লিফট দিয়ে তাদের নিচে নামানো হয়। এসময় ৫০ জনেরও বেশি লোকজনকে উদ্ধার করা হয়। এরমধ্যে এক জন শ্বাসকষ্টের রোগী ছিলেন। তাকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে দ্রুত নিচে নামিয়ে হাসপাতালে পাঠানো হয়।’

আরও পড়ুন: বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে



/আরজে/এমও/