আজ রবিবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে কোয়াবের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরেন সংগঠনের সভাপতি এস এম জুলফিকার রহমান। তিনি বলেন, ‘সেবার মাধ্যমে নিজেদের অর্থনৈতিক সচ্ছলতা আনার পাশাপাশি দেশের অর্থনীতিতে ইন্টারনেট ব্যবসয়ীরা বিরাট অবদান রেখে চলেছেন। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, বিভিন্ন এলাকায় কিছু অবৈধ ব্যবসায়ী ও কিছু সন্ত্রাসীর কারণে ইন্টারনেট সেবা হুমকির মুখে পড়েছে।’
জুলফিকার রহমান বলেন, ‘সন্ত্রাসীরা বিভিন্ন এলাকায় ইন্টারনেট ক্যাবল কেটে দিচ্ছে, যন্ত্রপাতি ও বক্স খুলে নিচ্ছে, ইন্টারনেট সংযোগ দেওয়ায় বাধা দিচ্ছে। নেটওয়ার্ককর্মীদের শারীরিক নির্যাতন এখন নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ফলে আমরা গ্রাহকদের উন্নত সেবা দিতে পারছি না।’
সংশ্লিষ্টরা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করলে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা বাধাগ্রস্থ হবে এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা হ্রাস পাবে জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই এর দায়িত্ব নিতে হবে বলে উল্লেখ করেন কোয়াব নেতা জুলফিকার রহমান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এ কামাল উদ্দীন আহমেদ সেলিম, সহ-সভাপতি মোরশেদুর রহমান ও রোকনুজ্জামান সুজন, অর্থ সম্পাদক মনজুরুল হক খান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার আহমেদ মিঠু প্রমুখ।
আরও পড়ুন-
‘খুনি সন্দেহে’ গ্রেফতার দুই শিশুর জামিন
প্রধানমন্ত্রীকে বহনকারী ভ্যান যাচ্ছে জাদুঘরে, ভ্যানচালক বিমান বাহিনীতে
স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা প্রদর্শন বন্ধ চেয়ে রিট খারিজ
/আরএআর/টিআর/