নারী ও শিশু পাচারকারী চক্রের ৬ সদস্য আটক

আটকঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে নারী ও শিশু পাচারকারী চক্রের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় এক ভিকটিমকে উদ্ধার করা হয়। বুধবার রাতে ওই চক্রের মূল হোতা জাকিরসহ ছয়জনকে আটক করা হয়।

র‌্যাবের মিডিয়া উইং- এর পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই পাচারকারী দলের সদস্যরা চেতনানাশক ওষুধ প্রয়োগের মাধ্যমে শিশু অপহরণ, বিদেশে পাচার এবং হত্যা ও লাশ গুমের মতো অপরাধের সঙ্গে জড়িত।  ওই চক্রের কাছ থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার বেলা ১২টায় প্রেস ব্রিফিং করা হবে।

/এনএল/বিটি/

আরও পড়ুন:
শরীর পুড়েছে, স্বপ্ন পোড়ায় সাধ্য কার!