বইমেলা থেকে আটক ১১জন ডিবি অফিসে: মুফতি ফয়জুল্লাহ


atiqurshahitto_62126059054c122a4efae23.67043788_xlargeইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ দাবি করেছেন, অমর একুশে গ্রন্থমেলা থেকে একজন তরুণ লেখকসহ ১১জন মাদ্রাসা ছাত্র ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন।
তাদের বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বইমেলা থেকে আটক করা হয়। শনিবার দুপুরে বাংলা ট্রিবিউনকে এ দাবি করেন মুফতি ফয়জুল্লাহ।
জানা গেছে, বৃহস্পতিবার  (৯ ফেব্রুয়ারি) বইমেলা প্রাঙ্গণ থেকে মাদ্রাসার ছাত্র যাইফ মাসরুর, আবু বকর সিদ্দিক জাবের, জুবায়ের মহিউদ্দিন, সুলতান আবদুর রহমান, আবদুল্লাহ জুলকার নাইন, ইফতেখার জামিল, মাহমুদ, আশরাফ মাহদীসহ ১১জনকে আটক করে পুলিশ। তাদের মিন্টো রোডে ডিবি পুলিশ কার্যালয়ে রাখা হয়েছে।
এ প্রসঙ্গে পুলিশ হেফাজতে থাকা আশরাফ মাহদীর বাবা মাওলানা জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন,‘আমি এখন ডিবি অফিসে আছি।  আরও  এক  ঘণ্টা পরে বিস্তারিত জানাতে পারবো।’
উল্লেখ্য, এবারের মেলায় যাইফ মাসরুরের নতুন একটি বই প্রকাশিত হয়েছে। এর আগে শুক্রবার আটক ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

/এসটিএস/সিএ/এপিএইচ/ 

আরও পড়ুন: ব্রিটেন থেকে যে কারণে কমেছে রেমিটেন্স