বইমেলা থেকে আটক ১১ জনকে দু’দিন পর ছাড়লো পুলিশ

atiqurshahitto_62126059054c122a4efae23.67043788_xlargeঅমর একুশে বইমেলা থেকে আটক করা তরুণ লেখক যাইফ মাসরুরসহ ১১ জন মাদ্রাসা শিক্ষার্থীকে দু’দিন পর ছেড়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ওই ১১ জনকে বইমেলা থেকে আটক করা হয়েছিল। যাইফ মাসরুরের বাবা মুফতি আব্দুস সালাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বইমেলা প্রাঙ্গন থেকে মাদ্রাসার শিক্ষার্থী যাইফ মাসরুর, আবু বকর সিদ্দিক জাবের, জুবায়ের মহিউদ্দিন, সুলতান আবদুর রহমান, আবদুল্লাহ জুলকারনাইন, ইফতেখার জামিল, মাহমুদ ও আশরাফ মাহদীসহ ১১ জনকে আটক করে পুলিশ। তাদের মিন্টো রোডে ডিবি পুলিশ কার্যালয়ে রাখা হয়। আটক ১১ জনের মধ্যে যাইফ মাসরুর একজন কিশোর গল্পকার। তার গল্পগ্রন্থ ‘কুকুর কাহিনি’ এবারর বইমেলায় প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে সালাউদ্দিন বইঘর। প্রচ্ছদ করেছেন হিমেল হক।
মাসরুরের বাবা মুফতি আব্দুস সালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে তিনটার সময় ডিবি পুলিশ তাদের সবাইকে ছেড়ে দিয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বইমেলা বের হওয়ার সময় তাদের আটক করা হয়েছিল।’
মুফতি আব্দুস সালাম ছাড়াও আশরাফ মাহদীর বাবা মাওলানা জসিম উদ্দিনও তার ছেলের মুক্তির তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
/এসটিএস/সিএ/টিআর/