ইসি নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট খারিজ

হাইকোর্টসদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের সদস্যদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট খারিজ করে দিয়েছেন আদালত।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সকালে এ বিষয়ে শুনানি নিয়ে দুপুরে আদেশের জন্য সময় দিয়েছিলেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। এর আগে তিনি রবিবার (১২ ফেব্রুয়ারি) রিট আবেদনটি করেন। এতে জানানো হয়, ১৯৭৪ সালের আইনের ৫(১) ধারা অনুযায়ী কোনও অবসরপ্রাপ্ত ব্যক্তিকে পুনরায় নিয়োগ দেওয়া যাবে না। তাই আইন লঙ্ঘন করেই নিয়োগটি দেওয়া হয়েছে।

/ইউআই/জেএইচ/