রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল আবেদন মঞ্জুর করায় এনবিআর আপিল করার অনুমতি পেলো। এ আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন দেশের সর্বোচ্চ আদালত। তবে এ অন্তর্বর্তীকালীন সময়ে শিক্ষার্থীদের ওপর থেকে কোনও ভ্যাট না নিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে এনবিআরের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসএম মনিরুজ্জামান। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন।
২০১৫ সালে সরকার ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের টিউশনের ওপর ধার্যকৃত সাড়ে ৪ শতাংশ কর বাড়িয়ে ৭ দশমিক ৫ শতাংশ করার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সানবিম স্কুলের শিক্ষার্থী ফাইজুল ইসলাম ও সানিডেল স্কুলের শিক্ষার্থী সেলিম আজমের অভিভাবকরা ওই বছরের ১৬ সেপ্টেম্বর রিট করেন। রিটের শুনানি নিয়ে ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট ভ্যাট আরোপ স্থগিত করে রুল জারি করেন। পরে হাইকোর্টের এই স্থগিতাদেশ ১৪ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করে দেন।
এরপর ২০১৬ সালের ১২ ডিসেম্বর বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও মো. মজিবুর রহমান মিয়ার হাইকোর্ট বেঞ্চ রুল যথাযথ ঘোষণা করে রায় দিলে রাষ্ট্রপক্ষ আপিল করে। এ আবেদনের শুনানি শেষে গত ৩ জানুয়ারির আদেশে হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগ। এরপর এনবিআর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে আবেদন জানায়।
/ইউআই /এপিএইচ/
আরও পড়ুন: উপজেলা ভূমি অফিসগুলো স্বচ্ছ রাখতে ই-নামজারি চালুর নির্দেশ