সাংবাদিক দেখলেই তেড়ে আসছে পরিবহন শ্রমিকরা

পরিবহন ধর্মঘটকে ঘিরে রাজধানীর গাবতলীতে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি চলছে। এসময় শ্রমিকদের তাণ্ডব থেকে সংবাদকর্মীরাও রেহাই পাননি। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) শ্রমিকরা বাস চলাচলে বাধা ও ভাঙচুর করলে এ ঘটনার সূত্রপাত হয়।

রাতে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের পর গাবতলীর দৃশ্যএর আগে, রাত ৯টার দিকে গাবতলী বাস টার্মিনালের পাশের একটি পুলিশ বক্সকে ঘিরে বিক্ষোভ শুরু করে পরিবহন শ্রমিকরা। কিছুক্ষণ পর সেটিতে আগুন ধরিয়ে দেয় তারা। তখন সাংবাদিক দেখলেই তেড়ে যান তারা। ফলে সংবাদ সংগ্রহে ব্যাপক বাধার সম্মুখীন হয়েছেন সংবাদকর্মীরা।

সংঘর্ষের পর রাস্তায় পুলিশের জলকামানপ্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেছে শ্রমিকরা। একপর্যায়ে শ্রমিকরা গাড়ি ভাঙচুর শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের একটি র্যা কার ভ্যানে আগুন দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। তখন পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবহার করা হচ্ছে টিয়ারগ্যাস, পুলিশের সাঁজোয়া যান ও জলকামান।

ছবি: নাসিরুল ইসলাম 

/এআরআর/এমও/