সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি অপসারণের দাবিতে ১৮ মার্চ গণসমাবেশ, ২১ এপ্রিল জাতীয় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, ‘৯২ ভাগ মুসলমানের দেশে সর্বোচ্চ বিচারালয় প্রাঙ্গণে গ্রিক দেবীর মূর্তি স্থাপন করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত করা হয়েছে।’
মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী আরও বলেন, ‘প্রধান বিচারপতি মূর্তি স্থাপন করে মুসলমানদের হৃদয়ে আঘাত করায়, তার অপসারণ দাবি করছি। সুপ্রিম কোর্টের ইতিহাসে মূর্তি নেই এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অতীতে কোনও মূর্তি ছিল না। কিন্তু হঠাৎ করে কিভাবে এবং কারা এই গ্রিক মূর্তি স্থাপন করে বাংলাদেশে নতুন করে সাম্প্রদায়িক হাঙ্গামা লাগাতে চায়? তাদের খুঁজে বের করতে হবে। অন্যথায় সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে উঠবে।’
সভাপতির বক্তব্যে মাওলানা ইমতিয়াজ আলম বলেন, ‘সরকারের কতিপয় মন্ত্রী, অ্যাটর্নি জেনারেলসহ অনেকে মূর্তির পক্ষে অবস্থান নেওয়ায়, মৃত্যুর পর তাদের জানাজা কোনও মুসলমান পড়বে না। তাদের সঙ্গে কেউ আত্মীয়তা করবে না। ভবিষ্যতে কেউ মূর্তির পক্ষে অবস্থান নিলে তাদেরও কেউ জানাজা পড়বে না।’
দলটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ।
/সিএ/এপিএইচ/
আরও পড়ুন: পরিবহন ধর্মঘটে শাজাহান খানের ভূমিকা: লাভ-ক্ষতির হিসাব কষছে আ. লীগ