মিরপুরে নিজের আগ্নেয়াস্ত্রের গুলিতে পুলিশ সদস্য আহত


মিরপুর
রাজধানীর মিরপুরে এক পুলিশ কনস্টেবল নিজের আগ্নেয়াস্ত্রের গুলিতে আহত হয়েছেন। তার নাম মাহবুব উল আলম (২৬)।
সোমবার বিকালে মিরপুর-১৪ নম্বরে ঢাকা মেডিক্যাল পুলিশের (ডিএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম)-এ এই ঘটনা ঘটে।
মাহবুব পিওএম-এর পশ্চিম জোনে কর্মরত।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুলশানের ১১ নম্বর সড়কে দিনব্যাপী দায়িত্ব পালন করে বিকালে অস্ত্র জমা দেওয়ার সময় মিস ফায়ারে তিনি আহত হন। তার দুই পায়ে  শর্টগানের গুলি লেগেছে। তিনি চিকিৎসাধীন রয়েছেন।

/এআরআর/টিএন/