প্রত্যক্ষদর্শীরা জানান, সুয়ারেজ লাইনের পাশেই থাকা এক পুলিশ সার্জেন্টের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ওই ব্যক্তিকে উদ্ধার করেন।
পরে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুজন দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন পথচারীকে। রাত ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, খোলা সুয়ারেজ লাইনে কোনও ব্যারিকেড নেই। মূলত এ কারণে পথচারী তা খেয়াল না করায় তিনি পড়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। তার মৃতদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
/জেএইচ/