মঙ্গলবার (৭ মার্চ) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
৭ মার্চ বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১১তম কারাবন্দি দিবস উপলক্ষে 'ভুলণ্ঠিত গণতন্ত্র, নিষ্পেষিত জনগণ, ভঙ্গুর অর্থনীতি' শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম।
মঈন খান বলেন, ‘বাংলাদেশের তিন দিকে ভারত ও এক দিকে সমুদ্র। যে দেশের সব দিকেই এই বন্ধুরাষ্ট্র, তাহলে সে দেশের প্রতিরক্ষার প্রশ্ন উঠবে কেন? বন্ধুরা কেন আমাদের প্রতিরক্ষা দিতে উৎসুক হয়ে উঠেছেন? কেনইবা বাংলাদেশ সরকারের প্রতিরক্ষার প্রয়োজনে এত দুশ্চিন্তা?’ দেশের ১৬ কোটি মানুষকে এ প্রশ্নের জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘এখন দলের নিবন্ধন নিয়ে কথা উঠেছে। রাজনীতি মানুষের মৌলিক অধিকার। একটি রাজনৈতিক দলের নির্বাচনে যেতে নিবন্ধন কোনও কারণ হতে পারে না। অনেক দল আছে যারা রাজনীতি করে আনন্দ পায়, তারা নির্বাচনে যায় না। কারও ইচ্ছা হলে নির্বাচনে যাবে, নয়তো যাবে না। এখানে নিবন্ধনের প্রশ্ন আসছে কেন?’
একই আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের প্রতিরক্ষা সহযোগিতার জন্য ৫০ কোটি ডলার খরচ করবে ভারত।স্বাধীন একটি দেশের নিরাপত্তা কেন ভারতের ওপরে নির্ভর করবে?’
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘দয়া করে দেশের নিরাপত্তা অন্যের হাতে তুলে দেবেন না।’ ভারতের প্রতিরক্ষা স্বার্থকে প্রতিষ্ঠা করতে চাইলে সত্যিকারের স্বাধীনতা নষ্ট হবে মন্তব্য করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি শামা ওবায়েদ ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, মুক্তিযোদ্ধা সাদেক খান, কৃষক দলের নেতা শাজাহান মিয়া সম্রাট প্রমুখ।
/আরএআর/ এপিএইচ/
আরও পড়ুন: মুফতি হান্নানের প্রিজন ভ্যানে হামলা: জঙ্গি মোস্তফার বাবা-মা ও দুই ভাই আটক