জানা গেছে, মমিনুল ইসলাম দীর্ঘদিন বিমানের জেনারেল ম্যানেজার (নিরাপত্তা) হিসাবে দায়িত্ব পালন করেন। গত বছর তাকে জিএম প্রশাসন পদে নিয়োগ দেওয়া হয়। বিমান পরিচালনা পর্ষদের সুপারিশে মমিনুলকে রবিবার পরিচালক (প্রশাসন) হিসাবে দায়িত্ব দেওয়া হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ১৫তম দীর্ঘমেয়াদী কোর্স (লং কোর্স) থেকে চাকরি ছেড়ে দিয়ে ১৯৮৬ সালের ৩ নভেম্বর মমিনুল ইসলাম বিমানে অফিসার হিসেবে যোগ দেন। মমিনুল বিমানের ট্রেনিং সেন্টারসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন।
/সিএ/ এপিএইচ/