অভিযুক্তরা হলেন-স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর সাবেক লাইন ডিরেক্টর আনোয়ারুল ইসলাম খান ও গণ-উন্নয়ন সংস্থার এক্সিকিউটিভ আব্দুল ছাত্তার ভূঁইয়া। তাদের বিরুদ্ধে ২০১৩ সালের ২ জানুয়ারি বনানী থানায় মামলা দায়ের করা হয়।
এ দুজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, পরস্পর যোগসাজশে কোনও ক্যাম্পেইন বা সভা না করে চার কিস্তিতে ২৪ লাখ ৮১ হাজার ৩৩ টাকা আত্মসাৎ করেছেন। এক্ষেত্রে তারা চেকের মাধ্যমে টাকা উত্তোলন করে ঠিকাদারকে দিয়েছেন দেখানো হলেও মূলত সেই টাকা নিজেদের কাছে রেখে দেন।
তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. হেলাল উদ্দিন শরীফ অর্থ আত্মসাতে আনোয়ারুল ইসলাম খান ও আব্দুল ছাত্তার ভূঁইয়ার জড়িত থাকার প্রমাণ পেয়ে চার্জশিট অনুমোদন দিয়েছেন।
/আরজে/এপিএইচ/