রাজধানীতে আন্তর্জাতিক পাচারকারী চক্রের ২৪ সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্যরারাজধানীর বিমানবন্দর এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক পাচারকারী চক্রের ২৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৩ এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৬ লাখ টাকা, বিপুল পরিমান পাসপোর্ট, জাল ভিসা এবং জাল ভিসা তৈরির সারঞ্জামাদি উদ্ধার করা হয়।

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানকালে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারকালে ১০ জন এবং অবৈধভাবে পাচার করা লিবিয়া ফেরত ২৭ জনকে উদ্ধার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বুধবার বেলা ১১টার সময় কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

/এনএল/এসএনএইচ/