গত ২৩ ফেব্রুয়ারি এ ঘটনার ব্যাখ্যা দিতে ঢাকার ডিআইজিকে (প্রিজন) তলব করেছিলেন হাইকোর্ট। কিন্তু তিনি দেশের বাইরে থাকায়, তার পরিবর্তে সিনিয়র জেল সুপার সশরীরে হাইকোর্টে এসে আজ বৃহস্পতিবার ব্যাখ্যা দাখিল করেন। এবিষয়ে আদেশ পরবর্তীতে দেওয়া হবে।
ব্যাখ্যায় জেল সুপার জাহাঙ্গীর কবির বলেন, ‘হাজির করা চার আসামির সবাই জেএমবির সদস্য হওয়ায় নিরাপত্তার স্বার্থে তাদের ডান্ডাবেড়ি পরানো হয়েছিল।’
আদালতে আবেদনের পক্ষের আইনজীবী সৈয়দা সাবিনা আহমদ সাংবাদিকদের বলেন, ‘গত ৭ ফেব্রুয়ারি বিনাবিচারে কারাগারে থাকা ১০ আসামির জামিন প্রশ্নে রুল জারি করেন হাইকোর্ট। আসামিদের পূর্ব নির্দেশনা অনুযায়ী আদালতে হাজির করা হলে, হাবিবুর রহমান ওরফে ইসমাইল, মনিরুজ্জামান ওরফে মুন্না, নাসিরউদ্দিন ও গিয়াস উদ্দিনকে ডাণ্ডাবেড়ি পরানো অবস্থায় দেখে আদালত ডিআইজি প্রিজনকে বৃহস্পতিবার (৯ মার্চ) উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেন।
/ইউআই/ এপিএইচ/
আরও পড়ুন: ঢাকনাবিহীন ম্যানহোল, ঝুঁকিপূর্ণ চলাফেরা