বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে খালেদার পক্ষে আব্দুর রেজাক খান শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। এতিমদের জন্য বিদেশ থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন।
তদন্ত শেষে দুদক ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। তার পাঁচ বছর পর ২০১৪ সালের ১৯ মার্চ তৎকালীন ঢাকার তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায় অভিযোগ গঠন করে খালেদাসহ ছয় আসামির বিচার শুরুর নির্দেশ দেন।
/এমটি/ইউআই/এপিএইচ/
আরও পড়ুন:
সাঁওতাল পল্লীতে আগুনের ঘটনায় ২ পুলিশের নাম-পরিচয় শনাক্ত