জানা গেছে, আদালতে রওনক ওরফে মমিন নামে এক ব্যক্তির দায়ের করা মামলার ওয়ারেন্টের ভিত্তিতে ধানমন্ডি ৬ নম্বরের বাসা থেকে জিনাত জেরিন আলতাফকে গ্রেফতার করা হয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে বাংলা ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, তাকে শুক্রবার (১০ মার্চ) আদালতে পাঠানো হবে।
এসএ টিভির প্রতিষ্ঠালগ্ন থেকে এতে কর্মরত আছেন জিনাত জেরিন আলতাফ। এর আগে তিনি বেসরকারি আরেক চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে চাকরি করতেন।
/এনএল/জেএইচ/