রাজধানীতে গাড়ি চাপায় ব্যবসায়ী নিহত

লাশ উদ্ধাররাজধানীর মুগদা এলাকায় গাড়ি চাপায় মাজেদুল (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।বুধবার ভোর পৌনে ৬টার দিকে মুগদা হাসপাতাল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

মুগদা থানার এসআই মো. জয়নাল বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘ভোরে আমি ওই এলাকায় ডিউটিতে ছিলাম। ভোর ৫টা ৪০ মমিনিটের দদিকে রাস্তায় গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘নিহত মাজেদুল স্ত্রী সন্তান নিয়ে মুগদা এলাকাতেই ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মনবাড়িয়ায়। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

/এআরআর/এসএনএইচ/