রাজধানীতে এটিএম জালিয়াতি চক্রের ১১ সদস্য আটক

আটকরাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক এটিএম জালিয়াতি চক্রের ১১ সদস্যকে আটক করেছে র‌্যাব-১০। মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান জাল এটিএম কার্ড ও কার্ড তৈরির সারঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘দুপুর একটায় র‌্যাব হেডকোয়ার্টায়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

/এনএল/এসএনএইচ/