জানা গেছে, হুমায়ুন কবীর নরসিংদির রায়পুরের মৃত শফিউদ্দিন আহমেদের ছেলে। বর্তমানে তিনি ঢাকায় দনিয়ার শ্যামপুরের ৮১৫ নম্বর বাড়িতে (বায়তুস জামে মসজিদ সংলগ্ন) ভাড়া থাকতেন। রাতে রাস্তা পার হওয়ার সময় হিমাচল পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে রাব্বি নামের অন্য এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। রাত সাড়ে ১২টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই বাচ্চু মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
/এআইবি/এসএনএইচ/