নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ ইসির এই সিদ্ধান্তের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে বলেন, ‘নির্বাচন কমিশন কুমিল্লা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ও কবিতা খানম শুক্রবার সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে কুমিল্লায় মতবিনিময় সভায় যোগ দেন। ওই সভায় ওসি নজরুলের বিরুদ্ধে একাধিক প্রার্থী ও তাদের সমর্থকরা অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ওসি নজরুল এসব প্রার্থী ও তাদের সমর্থকদের হয়রানি করছেন।
আরও পড়ুন-
কুসিক নির্বাচন ইসির জন্য কঠিন পরীক্ষা: মাহবুব তালুকদার
মানুষ ভোট দিতে পারলে ধানের শীষের বিজয় নিশ্চিত: দুদু
'কুমিল্লার স্বার্থে নৌকায় ভোট দিন'
/ইএইচএস/টিআর/