বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জুলাই ২০১৭ সেশনের ভর্তি পরীক্ষা শুক্রবার

বিএসএমএমইউবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জুলাই-২০১৭ সেশনে এমফিল,এম.এমএড, ডিপ্লোমা কোর্সগুলোর ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার ৩১ মার্চ সকাল ৯টায় বুয়েট-এর মূল ও পশ্চিম পলাশী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
মেডিসিন, সার্জারি, ডেনটিস্ট্রি এবং বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদভুক্ত এমফিল,এম.এমএড ও ডিপ্লোমা কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মোট ৯৪১টি আসনের মধ্যে এমফিল ১৭৭টি, এম.এমএড-১০টি এবং ডিপ্লোমা কোর্সের আসন সংখ্যা ৭৫৪টি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,চলতি বছরে চারটি অনুষদ থেকে মোট ৬ হাজার ৫৫৬ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এরমধ্যে মেডিসিন অনুষদে ২ হাজার ২১৮ জন, সার্জারি অনুষদে ৩ হাজার ১২৫ জন, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে ১ হাজার ৩৭ জন এবং ডেনটিস্ট্রি অনুষদে ১৭৬ জন পরীক্ষার্থী অংশ নেবেন। কোর্স ভিত্তিক এমফিল-এ ৯৪১ জন, এম.এমএড-এ ১৮ জন এবং ডিপ্লোমা কোর্সে ৫ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের নির্দেশনায় ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা.এএসএম জাকারিয়া স্বপনের সার্বিক তত্ত্বাবধানে ভর্তি পরীক্ষার যাবতীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখার আলম । পরীক্ষার ফলাফল ওই দিনই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও (www.bsmmu.edu.bd) প্রকাশ করা হবে।
/জেএ/এপিএইচ/