মামলার একমাত্র আসামি সাইদুজ্জামান বাচ্চু জামিনের পর থেকে পলাতক। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১ জুন রাতে হাতিরপুলের নাহার প্লাজার ১৩ তলায় ১৩০৮ নম্বর রুমে সোনালী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর অফিসে এক তরুনীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে আসামি সাইদুজ্জামান বাচ্চু। এরপর লাশ ২৬ টুকরা করে টয়লেটের কমোডে ও জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে শাহবাগ থানার এসআই আবদুল সামাদ বাদী হয়ে মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপ পরিদর্শক দীপক কুমার দাশ ২০১২ সালের ১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৩ সালের ২০ মে এ মামলার অভিযোগ গঠন করা হয়।
দীর্ঘ শুনানি শেষে ২৩ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।
বাদীপক্ষের আইনজীবী বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির ফাহমিদা আক্তার শিরীন জানান, আসামি সাইদুজ্জামান বাচ্চু ১০১৬ সালের ২৬ অক্টোবর হাইকোর্ট থেকে অন্তবর্তীকালীন জামিন নিয়ে পলাতক।
/এসআইটি/বিএল/