খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন মঙ্গলবার এই আবেদন দায়ের করেন। বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী রবিবার এই আবেদনের ওপর শুনানি হবে।
২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর দারুসসালাম থানায় একাত্তর পরিবহনে অগ্নিসংযোগের অভিযোগে খালেদা জিয়াসহ ২৬ জন ও নিউ ভিশন পরিবহনে অগ্নিসংযোগের অভিযোগে খালেদা জিয়াসহ ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
/এমটি/ইউআই/এপিএইচ/