রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওলামা-মাশায়েখ মহাসম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় আড়াই হাজারের বেশি যানবাহন অনুষ্ঠানস্থলে আসবে। এসব গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা সুনির্দিষ্ট করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
পুলিশ নির্ধারিত স্থানেই যানবাহন পার্কিংয়ের জন্য সংশ্লিষ্ট গাড়িচালক ও মালিকদের প্রতি নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ নির্দেশনা দেওয়া হয়।
আছাদুজ্জামান মিয়া জানান, মহাসম্মেলনে গাড়ি পার্কিং নিয়ে যাতে কোনও সমস্যা না হয় তাই এ ব্যবস্থা করা হয়েছে।
ট্রাফিক নির্দেশনা অনুযায়ী—
নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলা হতে আসা ৯৪ টি গাড়ি বাবে রহমত-এজিবি কলোনী আইডিয়াল স্কুল-আলহেলাল বক্স এলাকায় পার্কিং করতে হবে।
খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলা হতে আসা ৪০ টি গাড়ি মহানগর নাট্যমঞ্চ (গুলিস্তান) এলাকায় পার্কিং
বান্দরবান জেলা থেকে আসা ১৯ টি গাড়ি রাজউক-দৈনিক বাংলার রাস্তায় পার্কিং
কক্সবাজার জেলা থেকে আসা ৩৮ টি গাড়ি কমলাপুর-পীরজঙ্গী মাজার রাস্তায় পার্কিং।
কুমিল্লা জেলা থেকে আসা ৭৯ টি গাড়ি খিলগাঁও-খিদমাহ্ হাসপাতাল-মালিবাগ রেলগেট রাস্তায় পার্কিং।
চট্টগ্রাম জেলা থেকে আসা ১০৫ টি গাড়ি বানিয়ানগর-দয়াগঞ্জ-জুরাইন রেলগেট রাস্তায় পার্কিং।
চাঁদপুর জেলা হতে আগত ৩৮ টি গাড়ি ফাতেমা নাজ-শনিরআখড়া রাস্তায় পার্কিং।
সিলেট, নারায়ণগঞ্জ জেলা হতে আগত ২০২ টি দনিয়া কলেজ-সাইনবোর্ড এলাকার রাস্তায় পার্কিং।
বি-বাড়িয়া জেলা হতে আগত ৪৭ টি গাড়ি দয়াগঞ্জ এর রাস্তায় পার্কিং।
গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল জেলা হতে আগত ১২৮ টি গাড়ি হাতিরঝিল দক্ষিণ পূর্ব পার্শ্বে পার্কিং।
জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা থেকে আসা ২২৩ টি গাড়ি আফতাব নগর এলাকায় রাস্তার দুই পাশের খালি জায়গায় পার্কিং।
রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, খুলনা, সাতক্ষীরা, মেহেরপুর, মানিকগঞ্জ ও রাজবাড়ী জেলা থেকে আসা ৭০০ টি গাড়ি বাণিজ্য মেলার মাঠ ও তদসংলগ্ন এলাকা পার্কিং।
যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা থেকে আসা ১৫৪ টি গাড়ি আগারগাঁওস্থ পিএসসি ভবনের সামনের রাস্তায় পার্কিং।
ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বাগেরহাট জেলা থেকে আসা ১৭৫ টি গাড়ি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে ঝিলমিল প্রজেক্টে পার্কিং।
/আরজে/টিএন/