বিমানবন্দর রেলস্টেশন থেকে যুবকের লাশ উদ্ধার

লাশ উদ্ধাররাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে অজ্ঞাত এক পঙ্গু যুবকের (২৬) লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকায় ভিক্ষা করে দিন কাটাতেন বলে জানা গেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার এএসআই রবিউল্লাহ বাংলা ট্রিবিউনকে জানান, শুক্রবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিমানবন্দর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, বিমানবন্দর এলাকায় ভিক্ষা করতেন ওই যুবক। তার কনুই থেকে দুই হাত ও হাঁটু থেকে দুই পা আগে থেকেই ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
/এআইবি/জেএইচ/