ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহমুদুল হক এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মহাখালীতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কেউ বলছেন ওয়ার্কশপ আবার কেউ বলছেন গোডাউন। আমরা এখনও নিশ্চিত নই। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।’
রাত তিনটার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান বলেন, ‘বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। কারণ দূর থেকে পানি আনতে হচ্ছে। তাই দ্রুত কাজ করা যাচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘গোডাউনে রাসায়নিক পদার্থ থাকায় আগুণের তীব্রতা বেশি। তবে আগুন গোডাউনের আশপাশের ভবনের ছড়ানোর আশঙ্কা নেই।’
/আরজে/এসএনএইচ/