ঢামেকে কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু

ঢামেকঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদি মো. শাহজাহানের (৬২) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. অলি জানান, চাঁদপুর সদর থানার মাদক মামলার আসামি শাহজাহান মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরাণীগঞ্জ) অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল পৌনে ১১টায় তাকে মৃত ঘোষণা করেন। মো. শাহজাহান চাঁদপুর সদরের মৃত আব্দুল গণির ছেলে। তার মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
/এআইবি/এমও/