আসামির বিরুদ্ধে প্রাথমিক তদন্তে একাত্তরে হত্যা, ধর্ষণ, আটক ও অপহরণের মোট পাঁচটি অভিযোগ পাওয়া গেছে। এর আগে মঙ্গলবার নবীগঞ্জ উপজেলার গজনাইপুর গ্রাম থেকে আবুল খায়ের গোলাপকে গ্রেফতার করে হবিগঞ্জ জেলা পুলিশ।আদালতে এ আসামিকে কারাগারে পাঠানোর আবেদন করেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা। তিনি বলেন, ‘২০১৬ সালের ১৩ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নবীগঞ্জ উপজেলার আতানগিরি গ্রামের রইছ উল্লার স্ত্রী সুকুরি বিবি একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়,১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে আবুল খায়ের গোলাপ আলবদর, আল-শামস ও রাজাকার বাহিনীর সংগঠক ছিলেন।তার বিরুদ্ধে অভিযোগ, ১৯৭১ সালের ১২ নভেম্বর বিকাল ৪টার সময় গোলাপের নেতৃত্বে পাক বাহিনীর সদস্যরা বাদীকে ধরে নিয়ে যায়। পরে তাকে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দেন আবুল খায়ের।
/এমটি/ইউআই/ এপিএইচ/