জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ১৮ মে

দুই দুর্নীতির মামলায় হাজিরা দিয়ে বাইরে আসার পর খালেদা জিয়া


জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানির জন্য ১৮ মে ধার্য্য করেছেন আদালত। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) পৌনে ১২টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকার বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ভবনের বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে। বৃহস্পতিবার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে মামলাটির শুনানি হয়। 

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন (দুদক) খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করে দুদক।

/এসআইটি/এমএ/