সারাদেশে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ইস্টার সানডে

ইস্টার সানডে

নানা উৎসব ও আয়োজনের মধ্য দিয়ে আজ রবিবার পালিত হচ্ছে ‘ইস্টার সানডে’। সারা বিশ্বের মতো বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায় তাদের অন্যতম এ ধর্মীয় উৎসব যথাযথ মর্যাদায় পালন করছে। দিবসটি উপলক্ষে প্রতিটি গির্জা অপরূপ সাজে সাজানো হয়েছে। সকাল থেকেই দেশের সব চার্চেই বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

খ্রিস্টান ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, যিশু খ্রিস্টের মৃত্যুর তৃতীয় দিনে রবিবার তিনি ফিরে আসেন। পুনরুত্থানের ওই রবিবারটি ইস্টার সানডে হিসেবে পরিচিত। যিশু খ্রিস্টের এই ফিরে আসার দিন স্মরণে, দেশে দেশে খ্রিস্টান ধর্মাবলম্বীরা পালন করেন ইস্টার সানডে।

উৎসব উপলক্ষে সকালে ইন্দিরা রোডের টিঅ্যান্ডটি মাঠে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। দেশে শান্তি প্রতিষ্ঠা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেখানে প্রার্থনা করা হয়। এছাড়া ভোরে ওয়াইএমসিএ ও বিবিসিএসের সামনের সড়কে বিশেষ প্রার্থনার আয়োজন করে ‘মিরপুর আন্তমাণ্ডলিক ঐক্য ও সহভাগিতা’।

 /এমও/এসটি/