রাজধানীর শেওড়াপাড়ায় পোশাক কারখানায় আগুন

আগুনরাজধানীর শেওড়াপাড়ায় জে কে ফ্যাশন নামে একটি পোশাক কারখানার ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সোমবার বিকাল চারটার দিকে শেওড়াপাড়ার ফুট ওভারব্রিজ সংলগ্ন একটি আটতলা ভবনের ছাদে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ভনটিতে জে কে ফ্যাশন নামে একটি পোশাক কারখানা রয়েছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পলাশ চন্দ্র বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ভবনটির ছাদে আগুনের সূত্রপাত হয়। এরপর আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এটা বড় কোনও আগুনের ঘটনা না।’
/এআরআর/ এপিএইচ/

আরও পড়ুন: 

‘গ্রিক দেবীর ভাস্কর্য সরাতে বা ঢেকে দিতে বলেছেন প্রধানমন্ত্রী’